July 10, 2026
SIL 1

বর্ষাকালে আর্দ্র আবহাওয়ার কারণে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। মাকড়সা, ভীমরুল, বোলতা, বিছে কিংবা নাম না-জানা নানা পোকামাকড়ের দংশনে ত্বকে জ্বালা, ব্যথা ও প্রদাহ দেখা দিতে পারে। সমস্যা গুরুতর হলে কী করবেন?

প্রাথমিক করণীয়

পোকামাকড়ের দংশনের পর আক্রান্ত স্থানটি প্রথমেই সাবান ও পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ব্যথা বা ফোলা বাড়লে পরিষ্কার কাপড়ে বরফ জড়িয়ে কয়েক মিনিট সেঁক দেওয়া যেতে পারে। প্রাথমিকভাবে আক্রান্ত স্থানে ময়েশ্চারাইজার বা অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করা যেতে পারে।

কখন সতর্ক হবেন?

দংশনের পর আক্রান্ত স্থান লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা এবং তীব্র ব্যথা হওয়া স্বাভাবিক হলেও, কারও কারও ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, ভীমরুল বা বোলতার হুল অনেক সময় ত্বকের ভিতরে আটকে থাকে, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই যত দ্রুত সম্ভব হুলটি নিরাপদ উপায়ে সরিয়ে ফেলা প্রয়োজন। এছাড়া আক্রান্ত স্থান অতিরিক্ত চুলকালে বা নখের আঁচড় লাগলে সংক্রমণ হতে পারে। যদি ব্যথা ক্রমশ বাড়তে থাকে, জ্বর আসে, ক্ষতস্থানে অতিরিক্ত ফোলা বা পুঁজ দেখা দেয় অথবা শ্বাসকষ্ট, মাথা ঘোরা কিংবা তীব্র অ্যালার্জির লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

বর্ষাকালে বাইরে বের হলে গা-ঢাকা পোশাক পরা উচিত। এছাড়া জমে থাকা জল ও আবর্জনা পরিষ্কার রাখা এবং পোকামাকড়ের উপদ্রব এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *