July 10, 2026
assam map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ‘এক দেশ, এক নিয়ম’ নীতির উপর নির্ভর করে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার পথে আরও আরও এক রাজ্য। অসম বিধানসভায় ইউসিসি সংক্রান্ত বিল পেশ করেছে বিজেপি সরকার।

বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণ, লিভ-ইন সম্পর্ক-সহ পারিবারিক জীবনের একাধিক ক্ষেত্রে ধর্মভিত্তিক পৃথক ব্যক্তিগত আইন তুলে দিয়ে সকল নাগরিকের জন্য এক অভিন্ন আইনি কাঠামো গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপ শুধু অসমের প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং জাতীয় রাজনীতিতেও একটি বড় বার্তা বহন করছে।

কারণ বহুদিন ধরেই বিজেপি দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সওয়াল করে আসছে। বিধানসভায় এই বিল নিয়ে ভোটাভুটি হতে পারে বলে সূত্রের খবর। সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, রাজ্যের আদিবাসী সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *