July 11, 2026
Guwahati 2

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। গুয়াহাটি বিমানবন্দরকে কেন্দ্রে রেখে এরোট্রোপলিস প্রকল্প শুরু করবে অসম সরকার। বিধানসভায় বাজেট পেশের সময় জানান অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। এই প্রকল্পে ভূমি অধিগ্রহণের জন্য ধার্য ২১০০ কোটি টাকা।

এই প্রকল্প রূপায়ণের ভার গুয়াহাটি স্যাটেলাইট সিটি ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের ওপর। যার চেয়ারম্যান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চলতি অর্থবর্ষে অসমের বিশ্ববিদ্যালয়গুলিকে ১৭৫০ কোটি টাকা সাহায্য করা হবে, এইসঙ্গে আর্থিক সহায়তা পাবে স্বশাসিত ২৭ কলেজ। পরিকাঠামো উন্নয়নে পর্যায়ক্রমে ১০০ কোটি টাকা করে পাবে শিবসাগর, জগন্নাথ বরুয়া, নগাঁও, উত্তর লখিমপুর, কোকরাঝাড়, বঙাইগাঁও ও গুরুচরণ বিশ্ববিদ্যালয়।

৫০ কোটি টাকা করে পাবে মাধবদেব বিশ্ববিদ্যালয়, ভট্টদেব বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, বীরাঙ্গনা সতী সাধনী রাজ্যিক বিশ্ববিদ্যালয়, আসাম উইমেন বিশ্ববিদ্যালয়, কুমার ভাস্কর বর্মা সংস্কৃতি ও অ্যানশিয়েন্ট স্টাডিজ বিশ্ববিদ্যালয় এবং মাজুলি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় পাবে ১০০ কোটি। ইতিমধ্যে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় সম পরিমাণ অর্থ পেয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *