July 14, 2026
assam map

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, প্রকাশ্য স্থানে থুতু ফেললে জরিমানা দিতে হবে। এমনই ফরমান জারি করল গুয়াহাটি পুরসভা। গুয়াহাটি শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন জরিমানার বিজ্ঞপ্তি জারি করেছে গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন (জিএমসি)।

বিজ্ঞপ্তিতে গুয়াহাটি পুরসভা বলেছে যে প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ, থুতু ফেলা, আবর্জনা ফেলা, নিষিদ্ধ প্লাস্টিক বহন বা ছুড়ে ফেলায় জরিমানা করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী নিষিদ্ধ প্লাস্টিকের সামগ্রী প্রকাশ্য স্থানে ফেললে ৫০০ টাকা জরিমানা, থুতু ফেললে ৩০০ টাকা জরিমানা। মূত্রত্যাগ বা আবর্জনা ফেললে ৫০০ টাকা জরিমানা।

প্রকাশ্য স্থানে নির্মাণ সামগ্রীর বর্জ্য ফেললে ২০০০ টাকা জরিমানা আর ক্ষতিকারক রাসায়নিক সামগ্রী ফেললে ৫০০০ টাকা জরিমানা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে গুয়াহাটি পুরসভা। জল পরিবাহী নালা-নর্দমা, বিদ্যুতের খুঁটি, সেতুর স্তম্ভ বা অন্য কোনও সরকারি কাঠামো নষ্ট করলে জরিমানার পরিমাণ ৫০০০ টাকা। আর সর্বোচ্চ জরিমানা ধার্য করা হয়েছে আবর্জনা ফেলে জল পরিবাহী নালা-নর্দমা অবরুদ্ধ করে রাখার ক্ষেত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *