July 15, 2026
tripura map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সেই পরিকল্পনা মতোই ঘোষণা রাজ্য। শিশুদের দত্তক নেওয়া দেওয়ার বিষয়টি মূলত কেন্দ্রীয় সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন। ত্রিপুরা সরকারের পক্ষে খুব একটা সরলীকরণ করা সম্ভব নয়।

রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর শুধুমাত্র এটা করতে পারে, যে সমস্ত শিশুদেরকে দত্তক নেওয়া হয় তার জন্য যে আইনগত পদ্ধতি রয়েছে সেটাতে সরলতার সাথে সহযোগিতা করা। আগরতলার প্রজ্ঞা-ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং স্টেট এডাপশন রিসোর্স এজেন্সি – এর উদ্যোগে দত্তক গ্রহণ সংক্রান্ত বিধিমালা ২০২২ – এর উপর আয়োজিত রাষ্ট্র নিয়োগ কর্মশালার শুভ উদ্বোধন পর্ব শেষে এমনটাই মত ব্যক্ত করলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।

তিনি এও বলেন, দত্তক নেওয়া শিশুরা যেন ভালো সুস্থ সবল পরিবেশে বড় হয়ে উঠতে পারে তার জন্য যে সমস্ত বিধিমালা রয়েছে সেগুলি দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে লাইন ডিপার্টমেন্ট গুলির একত্রিত হয়ে কাজ করার লক্ষ্যেই মূলত এই ধরনের কর্মশালার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *