July 11, 2026
tripura map

রাজ্যের উন্নয়নই প্রধান লক্ষ্য, জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। শুরু হতে চলেছে ঘোষিত কার্য, ভারত সরকারের কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা জেলার সাংসদ বিপ্লব কুমার দেবকে এক পত্র যোগে জানিয়েছেন যে, ভারত সরকার উনার সংসদীয় নির্বাচনী এলাকায় পিএমজিএসওয়াই-৪, ব্যাচ-১, অর্থবর্ষ ২০২৬-২৭ ইং এর অধীনে আনুমানিক ৯৬.৭৩ কোটি টাকা ব্যয়ে ৫৬টি সড়ক নির্মাণ কাজের (৭৪.৫১ কিলোমিটার) অনুমোদন দিয়েছে।

এই কাজগুলির মাধ্যমে ৫৬টি জনবসতিতে সারাবছর সড়ক সংযোগ স্থাপন করা হবে এবং বিপ্লব কুমার দেবের সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত অনুমোদিত কাজগুলির একটি তালিকা সংযুক্ত করা হল। এতে করে ত্রিপুরা রাজ্যের আর্থ-সামাজিক মানের উন্নয়ন বৃদ্ধি হবে। এই সড়কগুলো শুধু গ্রামীণ পরি-কাঠামোকেই শক্তিশালী করবে না, বরং উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *