August 8, 2026
SIL 1

প্রতিদিন সকালে প্রাতরাশে কী খাওয়া যায়, তা নিয়ে চিন্তা থাকেই। হাতে সময় কম থাকলে দই হতে পারে সহজ সমাধান। দই দিয়ে অল্প সময়ে তৈরি করা যায় নানা সুস্বাদু পদ। রইল তিনটি সহজ রেসিপি।

ইয়োগার্ট উইথ ক্যারামেলাইজড অ্যাপল ক্রাম্বল
একটি প্যানে সামান্য মাখন গরম করে কুচি করা আপেল, দারচিনির গুঁড়ো, মধু ও ওটস দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এবার এক বাটি গ্রিক ইয়োগার্টের ওপর আপেলের মিশ্রণটি ছড়িয়ে দিন। তৈরি হয়ে যাবে সহজ ও সুস্বাদু প্রাতরাশ।

দইয়ের টোস্ট
দই ভালো করে ফেটিয়ে তাতে লবণ, গোলমরিচ, হলুদ ও লঙ্কার গুঁড়ো মেশান। আলাদা প্যানে সামান্য ঘি দিয়ে সর্ষে, কারিপাতা, পেঁয়াজ ও কাঁচালঙ্কা ভেজে দইয়ের মিশ্রণে মিশিয়ে দিন। ধনেপাতা ছড়িয়ে নিন। পাউরুটি ত্রিকোণ করে কেটে দইয়ের মিশ্রণে ডুবিয়ে সামান্য ঘিতে দুই পাশ ভালো করে সেঁকে নিন। গরম গরম পরিবেশন করুন।

দই-পাউরুটির উপমা
দইয়ের সঙ্গে লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। পাউরুটি ছোট টুকরো করে দইয়ের সঙ্গে মিশিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে সর্ষে, বিউলির ডাল, ছোলার ডাল ও কারিপাতার ফোড়ন দিন। এরপর পেঁয়াজ ও কাঁচালঙ্কা ভেজে দই-মাখানো পাউরুটি দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন। সবশেষে লেবুর রস ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *