September 24, 2026
SIL 2

দীর্ঘ সময় রোদে থাকার পর ত্বকে কালচে দাগ, লালচে র্যা শ, জ্বালা বা চুলকানি দেখা দিতে পারে। বিশেষ করে মুখ, গলা, পিঠ ও কোমরের মতো খোলা অংশে এ ধরনের সমস্যা বেশি হয়। ত্বককে আরাম দিতে জেনে রাখুন সহজ কয়েকটি ঘরোয়া উপায়।

চন্দন ও গোলাপ জলের প্যাক
এক টেবিল চামচ চন্দন গুঁড়োর সঙ্গে প্রয়োজনমতো গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫–২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

শসা ও দইয়ের প্যাক
অর্ধেক শসার রসের সঙ্গে এক টেবিল চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। ১৫–২০ মিনিট পর ধুয়ে ফেলুন। শসা ত্বকে শীতল অনুভূতি দিতে পারে।

কফি ও মধুর প্যাক
কফি ও মধু মিশিয়ে ত্বকে আলতোভাবে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। তবে র্যা শ বা সংবেদনশীল ত্বকে স্ক্রাবজাতীয় উপাদান ব্যবহারে সতর্ক থাকা জরুরি।

শসার টোনার
শসার টুকরো জলে কয়েক মিনিট ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে পারেন। এরপর প্রয়োজনমতো গোলাপ জল মিশিয়ে ত্বকে ব্যবহার করা যায়। তবে তৈরি করা মিশ্রণ দীর্ঘদিন সংরক্ষণ না করাই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *