September 24, 2026
SIL 1

দীর্ঘ অপেক্ষার পর সঞ্জয় লীলা বনশালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রচারঝলকে রেট্রো লুকে, রক্তাক্ত অবস্থায় ভিন্টেজ গাড়ির স্টিয়ারিংয়ে দেখা গিয়েছে অভিনেতাকে।

ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে যুদ্ধবিমান চালকের চরিত্রে এবং আলিয়া ভাটকে ক্যাবারে ডান্সারের ভূমিকায় দেখা যাবে। একাত্তরের যুদ্ধের আবহে নির্মিত এই ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ রয়েছে।

নির্মাতারা জানিয়েছেন, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ২০২৭ সালের ২১ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *