September 10, 2026
SIL 1

কমনওয়েলথ গেমসের পর এবার এশিয়ান গেমসের আগেও ডোপ বিতর্কে জড়াল ভারত। বুধবার ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছেন ভারতীয় গ্রেকো-রোমান কুস্তিগির দীপক। ৬০ কেজি বিভাগে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার কথা ছিল ২৫ বছর বয়সি এই কুস্তিগিরের।

দীপকের আগে মুকুল দাহিয়া ও দীপাংশুর ডোপ পরীক্ষার ফলও পজিটিভ আসে। ফলে এশিয়ান গেমসের কুস্তি দল থেকে ইতিমধ্যেই তিনজন বাদ পড়েছেন। পরপর কুস্তিগিরদের ডোপ পরীক্ষায় ধরা পড়ায় প্রশ্ন উঠছে খেলোয়াড়দের উপর নজরদারি ও সচেতনতা নিয়ে। অভিযোগের আঙুল উঠছে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের দিকেও।

এদিকে সাম্প্রতিক কমনওয়েলথ গেমসেও ডোপ বিতর্কে জড়িয়েছিল ভারত। একের পর এক ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে নামার আগে ভারতীয় ক্রীড়াবিদদের ডোপিং-বিরোধী নজরদারি ও প্রশিক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *