বিশ্বের এক নম্বর বেবি ও চাইল্ডকেয়ার ব্র্যান্ড জনসন’স®️ বেবি নিয়ে এসেছে তাদের নতুন ‘জনসন’স®️ বেবি মিল্ক অ্যান্ড রাইস’ রেঞ্জ। শিশুর কোমল ত্বকের কোমলতম যত্নে এটি বিশেষভাবে মিল্ক প্রোটিন এবং রাইস ব্র্যান প্রোটিনের পুষ্টিকর গুণাগুণ দিয়ে তৈরি করা হয়েছে। শিশুর প্রথম শক্ত খাবার মুখে দেওয়ার ঐতিহ্যবাহী ভারতীয় রীতি ‘অন্নপ্রাশন’ বা ‘মুখে ভাত’ অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে, ‘জনসন’স®️ বেবি এই সাংস্কৃতিক আচারটিকে স্কিনকেয়ারের দৃষ্টিকোণ থেকে ‘ফুড ফর স্কিন রিচুয়াল’ হিসেবে নতুনভাবে তুলে ধরেছে। এটি এই ধারণাকেই জীবন্ত করে তোলে যে, যে পুষ্টি শিশুর প্রথম খাবারের মাধ্যমে শুরু হয়, তা শিশুর কোমল ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রেও কার্যকরী হতে পারে। নতুন ‘জনসন’স®️ বেবি মিল্ক অ্যান্ড রাইস রেঞ্জটি মিল্ক প্রোটিন এবং চালের নির্যাসের পাশাপাশি ভিটামিন ই, গ্লিসারিন এবং একটি মাল্টিভিটামিন কমপ্লেক্সের গুণে সমৃদ্ধ। এটি নবজাতকের কোমল ত্বকের সুরক্ষা স্তরকে পুষ্ট ও রক্ষা করার সঙ্গে সঙ্গে দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন নিশ্চিত করতে বিশেষভাবে তৈরি করা হয়েছে। একটি সম্পূর্ণ স্কিনকেয়ার রুটিন হিসেবে ডিজাইন করা এই রেঞ্জে রয়েছে সাবান, ওয়াশ অ্যান্ড শ্যাম্পু, লোশন এবং ফেস অ্যান্ড বডি ক্রিম। প্রতিটি পণ্যই ক্লিনিকালি প্রমাণিত যে সেগুলো মাইল্ড, পিএইচ ব্যালেন্সড এবং হাইপোঅ্যালার্জেনিক। এর নারিশিং মিল্ক অ্যান্ড রাইস লোশন এবং ফেস ও বডি ক্রিম হালকা ও দ্রুত শোষণকারী ফর্মুলার মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যন্ত ময়শ্চারাইজেশন দেয়, যা ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে এবং ত্বকের প্রাকৃতিক আর্দ্রতার স্তরকে শক্তিশালী করে।
এই লঞ্চটিকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে ‘জনসন’স®️ বেবি একটি ক্যাম্পেইন ফিল্ম প্রকাশ করেছে, যার প্রেক্ষাপট তৈরি হয়েছে ভারতীয় পরিবারগুলোতে উদযাপিত শিশুর প্রথম অন্নপ্রাশন অনুষ্ঠানকে কেন্দ্র করে। এটি একটি প্রাণবন্ত এবং চিরচেনা পারিবারিক মুহূর্তকে ধারণ করে, যেখানে দিদা-ঠাকুরদা, মামা-কাকা বা বাড়ির বড়রা প্রথমবার শিশুকে খাওয়ানোর সুযোগ পাওয়ার জন্য নিজেদের মধ্যে মিষ্টি প্রতিযোগিতায় মেতে ওঠে। এই আনন্দঘন সময়ের মাঝে, মা তার শিশুর সঙ্গে একটি শান্ত ও আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন; তিনি উপলব্ধি করেন যে প্রথম দিন থেকেই দুধ এবং চাল তার শিশুর পুষ্টির যাত্রার অংশ ছিল- ত্বকের যত্ন নেওয়া থেকে শুরু করে আজকের এই প্রথম খাবারের মাইলফলক পর্যন্ত সেটিই সঙ্গে রয়েছে। গল্পটি নতুন ‘জনসন’স®️ বেবি মিল্ক অ্যান্ড রাইস রেঞ্জের পরিচিতির মাধ্যমে শেষ হয়, যা ‘পোষণ কা পেহলা স্পর্শ’ বা পুষ্টির প্রথম স্পর্শ দিতে ব্র্যান্ডের ভূমিকাকে তুলে ধরে। নতুন ক্যাম্পেইন সম্পর্কে ‘জনসন’স®️ বেবি-র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার পীযূষ উনিক্কাত বলেন, “প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় পরিবারগুলো শিশুর পুষ্টির জন্য প্রথম খাবার হিসেবে দুধ এবং চালের ওপর আস্থা রেখে আসছে। ‘পোষণ কা পেহলা স্পর্শ’ ক্যাম্পেইনের মাধ্যমে ‘জনসন’স®️ বেবি এই সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করছে এবং পুষ্টির ধারণাকে কেবল শরীরের ভেতরে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে, বাইরের ত্বকের যত্নেও প্রসারিত করছে।
এই উদ্দেশ্যপূর্ণ উপাদান থেকে অনুপ্রাণিত হয়ে, ‘জনসন’স®️ বেবি মিল্ক অ্যান্ড রাইস রেঞ্জটি প্রথম দিন থেকেই শিশুর কোমল ত্বকের সুরক্ষা স্তরকে পুষ্ট এবং রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটির প্রথম স্পর্শ থেকেই যেন বাবা-মায়েরা একে ভরসা করতে পারেন, এমনই একটি পণ্য তৈরি করা হয়েছে, যা আমাদের নিরন্তর প্রতিশ্রুতির প্রতিফলন।” এই ক্যাম্পেইনটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি দেশের বিশিষ্ট ইনফ্লুয়েন্সারদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় কমিউনিটিতে অর্থপূর্ণ আলোচনার জায়গা তৈরি করা হবে, যা দেশের সব প্রান্তের বাবা-মায়ের কাছে নতুন ‘জনসন’স®️ বেবি মিল্ক অ্যান্ড রাইস রেঞ্জের যত্ন, পুষ্টি এবং কোমল সুরক্ষার গল্প পৌঁছে দেবে।
