জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। আরও এগিয়ে নিয়ে যেতে শুরু হবে বিনিয়োগ প্রক্রিয়া, সেই পরিকল্পনা মতোই একাধিক ঘোষণা রাজ্য। শীঘ্রই শুরু হবে কাজ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট – ইস্ট ভিশনের মধ্যদিয়ে দক্ষিণ – পূর্ব এশিয়ার প্রবেশ দ্বার হিসেবে চিহ্নিত হয়েছে ত্রিপুরা রাজ্য।
ত্রিপুরার রাজধানী আগরতলার হাঁপানীয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬ – এ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে নতুন দিল্লী থেকে ভার্চুয়েলি ভাষণ প্রদান-কালে এমনটাই মত ব্যক্ত করলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, প্রাকৃতিক গ্যাস, বাঁশ, আগর, চা, রাবার, মশলা এবং উচ্চ শিক্ষিত জনশক্তি এই রাজ্যে বিনিয়োগকারীদের জন্য একটি পছন্দের গন্তব্য-স্থল হতে প্রস্তুত।
সাথে রয়েছে পরি-কাঠামোগত উন্নয়ন ও ভারতের তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে। ত্রিপুরার বাঁশ ও রাবার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এও বলেন, ভারতের বৃহত্তম বাঁশ উৎপাদনকারী রাজ্য এবং দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক রাবার উৎপাদনকারী রাজ্য হিসেবে ত্রিপুরার নাম রয়েছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে চালিত শক্তির মধ্যদিয়ে এতে ব্যাপক শিল্প সম্ভাবনা রয়েছে।
