September 15, 2026
WhatsApp Image 2026-09-15 at 4.39.11 AM

নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিলেন রাজধানী আগরতলার রাধানগর এলাকার যুবকেরা। যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখার বার্তা নিয়ে গণপতি পূজার আয়োজন করা হয়েছে।

পূজা মণ্ডপে নেশার কুফল এবং যুবকদের কীভাবে নেশা থেকে দূরে রাখা যায়, সেই বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে বিশেষ সচেতনতামূলক থিম। পূজার পাশাপাশি মণ্ডপ থেকেই যুব সমাজের মধ্যে নেশাবিরোধী সচেতনতার বার্তা তুলে ধরছেন উদ্যোক্তারা।

সোমবার সন্ধ্যায় এই গণপতি পূজা মণ্ডপের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার। উদ্বোধনের পর তিনি উদ্যোক্তা ও এলাকার যুবকদের সঙ্গে নেশার বিরুদ্ধে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে এলাকার যুবকদের নেশার হাত থেকে কীভাবে রক্ষা করা যায় এবং তাদের মূলস্রোতে যুক্ত রাখা যায়, তা নিয়েও মতবিনিময় করেন তিনি।

পরবর্তী সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার বলেন, নেশার বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে সঠিক পথে রাখতে সচেতনতা এবং সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *