May 7, 2026
jhor3

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আগামী পাঁচ দিন জুড়ে ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী, একাধিক জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। আগামীকাল খোয়াই, পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা, গোমতী ও দক্ষিণ জেলায় এক বা দুই স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

তাছাড়া, সিপাহিজলা জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলায়ও একই ধরনের বৃষ্টিপাত হতে পারে। সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সিপাহিজলা ও দক্ষিণ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *