September 26, 2026
SIL 1

‘কল্কি ২৮৯৮ এডি’-র দ্বিতীয় পর্বে বড় কোনও নতুন চরিত্র যোগ হচ্ছে না বলে জানালেন পরিচালক নাগ অশ্বিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম ছবিতে যে গল্প শুরু হয়েছিল, সিক্যুয়েলে সেটিই এগিয়ে নিয়ে যাওয়া হবে।

তবে এই ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে দীপিকা পাড়ুকোনের চরিত্র নিয়ে। প্রথম ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা অভিনেত্রীকে সিক্যুয়েলে দেখা যাবে না বলে আগেই জানিয়েছিল প্রযোজনা সংস্থা। তাঁর জায়গায় নতুন কোনও অভিনেত্রীকে নেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও এখনও কোনও ঘোষণা হয়নি। দীপিকার বাদ পড়ার কারণও আনুষ্ঠানিক ভাবে স্পষ্ট করা হয়নি। বিভিন্ন সময়ে পারিশ্রমিক, কাজের সময় এবং চরিত্রের পরিসর নিয়ে নানা জল্পনা সামনে এলেও প্রকৃত কারণ নিশ্চিত করা হয়নি।

এ দিকে সিক্যুয়েলের শুটিং নিয়েও আপডেট দিয়েছেন নাগ অশ্বিন। তাঁর কথায়, অমিতাভ বচ্চন ও কমল হাসনের বেশ কিছু দৃশ্য ইতিমধ্যেই শুট হয়েছে। প্রভাসের ব্যস্ততার কারণে পূর্ণাঙ্গ শুটিং শুরুতে কিছুটা দেরি হলেও সেই সমস্যা এখন মিটেছে। পরিচালক জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি থেকে নিয়মিত শুটিং শুরু হবে। আগামী বছরের মাঝামাঝি শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ছবিটি ২০২৮ সালে মুক্তি পেতে পারে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *