April 22, 2026
SIL 1

গত কয়েক মাস ধরে আর্থিক মামলাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। এই মামলার জেরে জেলেও রাত কাটাতে হয়েছে তাঁকে। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা।

তাঁর কথায়, “মাত্র ৫ কোটি টাকার ব্যাপার হলে অনেকদিন আগেই তা শোধ করে দিতাম। কিন্তু টাকার অঙ্কটা বেড়ে দাঁড়ায় ১৭ থেকে ২২ কোটির মধ্যে।”

এই বিপুল পরিমাণ অর্থের নেপথ্যে রয়েছে তাঁর প্রযোজিত ছবি ‘অতা পতা লাপতা’-র ব্যর্থতা। ছবিটির নির্মাণে প্রায় ২২ কোটি টাকা ব্যয় হলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। ফলে ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

উল্লেখ্য, ২০১০ সালে দিল্লির একটি সংস্থা থেকে ৫ কোটি টাকা ঋণ নেন রাজপাল যাদব। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০১৮ সালে ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেয়। পরবর্তীতে সুদ সহ ঋণের পরিমাণ প্রায় ৯ কোটিতে পৌঁছায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্ধারিত অর্থ পরিশোধ করতে না পারায় তিনি আত্মসমর্পণ করেন এবং তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। তবে এই কঠিন  পরিস্থিতিতেও দেশের বিচারব্যবস্থায় অটল আস্থা অভিনেতার।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *