April 23, 2026
tripura map 4

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার টিটিএএডিসি নির্বাচনে ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপের ঘটনার জেরে ভেলুয়ারচড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ওই ঘটনার প্রতিবাদে সকালে সড়ক অবরোধে সামিল হন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, গতকাল বেলুয়ারচড় বড়ঢেফা জলজলা সিনিয়র বেসিক স্কুল সংলগ্ন ভোটকেন্দ্রের বাইরে বোমা নিক্ষেপের ঘটনায় জড়িতদের এখনও গ্রেফতার করা হয়নি। এরই প্রতিবাদে আজ সকাল থেকে রাস্তায় নেমে অবরোধ শুরু করেন ক্ষুব্ধ এলাকাবাসী। ফলে এলাকায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

অবরোধকারীদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাদের অভিযোগ, ঘটনার পর পুলিশি তৎপরতা যথেষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *