May 2, 2026
SIL 1

আধুনিক বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ সত্যজিৎ রায়। এই কিংবদন্তীর হাত ধরেই বাংলা সিনেমা প্রথমবারের মতো বিশ্ব দরবারে পৌঁছেছিল। তিনি ছিলেন  বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে ছিলেন চিত্রশিল্পী, পরিচালক, চিত্রনাট্যকার এবং সঙ্গীত পরিচালক। আজ তাঁর জন্মদিন।  

১৯২১ সালে আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৫ সালে ‘পথের পাঁচালী’ ছবির মাধ্যমে চলচ্চিত্র-নির্মাতা হিসেবে তাঁর আত্মপ্রকাশ। প্রথম ছবিতেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ান।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘কাঞ্চনজঙ্ঘা’ (১৯৬২), ‘চিড়িয়াখানা’ (১৯৬৭), ‘গুপী গাইন বাঘা বাইন’ (১৯৬৯), ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০), ‘সোনার কেল্লা’ (১৯৭১), ‘জন অরণ্য’ (১৯৭৬) এবং ‘আগন্তুক’ (১৯৯১)।

বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে অস্কার পান তিনি। চলচ্চিত্র ছাড়াও বাংলা সাহিত্যেও ছিল তাঁর অগাধ পাণ্ডিত্য। তাঁর সৃষ্টিকর্ম আজও নতুন প্রজন্মের নির্মাতাদের অনুপ্রেরণা জোগায়।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *