May 2, 2026
SIL 2

মাদ্রিদ ওপেনে নজির গড়লেন ইয়ানিক সিনার। সেমিফাইনালে ফ্রান্সের আর্থার ফিলসকে ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর এই তারকা।

এই জয়ের মাধ্যমে বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে সবকটি এটিপি মাস্টার্স টুর্নামেন্টে ফাইনালে পৌঁছালেন সিনার। এর আগে এই নজির গড়েছিলেন নোভাক জোকোভিচ, রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল।

২৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই এই সাফল্য পেয়েছেন সিনার। ২৪ বছর ২৫৬ দিন বয়সে তিনি এই মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছেন। এর আগে সবচেয়ে কম বয়সে এই কৃতিত্ব ছিল জোকোভিচের দখলে।

পরিসংখ্যানের দিক থেকেও সিনার উজ্জ্বল। তিনি মোট ৪৩৮টি এটিপি ম্যাচ খেলে এই সাফল্য অর্জন করেছেন। যদিও নাদালের ৪২৯ ম্যাচের রেকর্ড এখনও অটুট রয়েছে। এছাড়া মাত্র ৪১টি মাস্টার্স টুর্নামেন্ট খেলেই এই কৃতিত্ব অর্জন করে আলাদা নজির স্থাপন করেছেন এই ইতালীয় তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *