জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। অসমের পরিকাঠামো উন্নয়নে ১৭,২৩৫ কোটি টাকা বরাদ করেছে রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে চার-লেন সড়ক, এলিভেটেড করিডোর এবং ব্রহ্মপুত্রের ওপর নতুন সেতু।
মুখ্যমন্ত্রী লিখেছেন, গোটা অসমের বিভিন্ন প্রান্তের সঙ্গে মসৃণ যোগাযোগ গড়ে উঠবে। প্রস্তাবিত পরিকাঠামোর মধ্যে রয়েছে বাইহাটা চারিআলি-মিশন চারিআলিতে চার লেন রাস্তা, গুয়াহাটি বিমানবন্দর থেকে জালুকবাড়ি পর্যন্ত এলিভেটেড করিডোর এবং ব্রহ্মপুত্রের ওপর একটি নতুন সেতু, যা মরিগাও ও দরংকে সংযোজিত করবে।
অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ১৭,২৩৫ কোটি খরচ হবে পরিকাঠামো উন্নয়নে। অসমের ইতিহাসে এত ব্যাপক পরিকাঠামো উন্নয়নের আর কোনও নজির নেই। গোটা অসমকে একসূত্রে বাঁধা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা জানিয়েছেন, লিটার প্রতি ৫ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। এর ফলে দুধ উৎপাদন বেড়েছে ৫৪.৬৫ শতাংশ। সমবায়ে সদস্য বেড়েছে ৩৬.৭৭ শতাংশ।
