August 24, 2026
dr manik saha

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সরকারের তরফে নেওয়া হলো উদ্যোগ, জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হলো তারই নাম। মুখ্যমন্ত্রী সমীপেষু বর্তমান সময়ে রাজ্যের জনগণের ক্ষেত্রে একটি জনপ্রিয় সাক্ষাৎকার পর্বরূপে প্রচার প্রসারে রয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন নিজেদের সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি বার্তালাপের লক্ষ্যে। কর্মসূচিটি আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে হয়ে থাকে। রাজ্যের দুর্গম জেলার বহু মানুষ বিষয়টি জানতে পেরেও নানান অসুবিধার কাড়নে অনেক সময় রাজধানী আগরতলায় এসে পৌঁছাতে পারেন না।

বিষয়টি অনুধাবন করে মুখ্যমন্ত্রী ভার্চুয়েলি ধলাই জেলার মানুষের সমস্যা নিরসনে প্রথম জেলা-ভিত্তিক এই কার্যক্রমটি শুরু করেছিলেন। ভার্চুয়েলি উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ২৭ জনের চিকিৎসা সহ একাধিক বিষয়ে সমস্যার কথা শ্রবণ করেন এবং সেইসাথে ভার্চুয়েলি সেখানকার স্থানীয় আধিকারিকদের সমস্যা সমাধানের নির্দেশও প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *