August 12, 2026
tripura map

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি কার্য। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, সম্প্রতি, ত্রিপুরা রাজ্যে বহু জায়গায় উঁচু ভূমি কেটে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে মাটি কাঁটার ফলে ভূমি ধ্বস এলাকা প্রবণ যেমন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঠিক তেমনি প্রাণহানির মত ঘটনাও ঘটছে।

উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ না করেই রাজ্যের বিভিন্ন স্থানে খনন, কর্তন এবং মাটি অপসারণ করা হচ্ছে। এই ধরনের কার্যকলাপের ফলে ভূমিধ্বস, ভূমিক্ষয়, পরিবেশের অবক্ষয়, সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি এবং অন্যান্য প্রতিকূল অবস্থার পরিণতি ঘটতে পারে।

সংশ্লিষ্ট মহকুমা ম্যাজিস্ট্রেট (এসডিএম)-এর পূর্বানুমতি গ্রহণ ব্যাতীত এই জেলার এখতিয়ারভুক্ত এলাকায় কোনো ব্যক্তি, সংস্থা, কোন প্রকার মাটি খনন, কর্তন বা অপসারণের কাজ করতে পারবেনা। সকল পঞ্চায়েত সচিব ও ওয়ার্ড সচিবদের নিজ নিজ এলাকায় কড়া নজর রাখতে এবং অননুমোদিত মাটি খনন বা মাটি কাটার কোনো ঘটনা ঘটলে অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরে এসডিএম-কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *