মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, ৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটগ্রহণকে বাতিল ঘোষণা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, করিমগঞ্জ উত্তর কেন্দ্রের ‘বেবি ল্যান্ড ইংলিশ হাই স্কুল’ বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও ভোট বাতিলের নির্দিষ্ট কারণ কমিশনের তরফে জানানো হয়নি, তবে সাধারণত ভোটপ্রক্রিয়ায় বিঘ্ন, নিয়ম লঙ্ঘন বা অভিযোগের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ৫৮(২)(এ) ধারার অধীনে এই বুথের ভোট বাতিল করা হয়েছে। কমিশন জানিয়েছে, পুনরায় ভোটগ্রহণ করা হবে। এই সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যেই অসমের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রচারের মাধ্যমে ভোটারদের পুনর্নির্বাচনের বিষয়ে অবগত করার নির্দেশ দেওয়া হয়েছে।
