April 22, 2026
ganja

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি গাঁজার চাষ। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায় আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এই অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ১১ এপ্রিল একটি যৌথ অভিযান চালায় আসাম রাইফেলস ও ডিআরআই। তেলিয়ামুড়া এলাকার সাধারণ অঞ্চলে একটি মাহিন্দ্রা পিক-আপ গাড়ি (নম্বর: টিআর ০১ – এ ওয়াই – ১৬৭৪) আটক করা হয়।

তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে প্রায় ২ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রাজু দেব (৪৪), তিনি পশ্চিম ত্রিপুরার জলিলপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযানে আটক ব্যক্তি, উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং গাড়িটি পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ডিআরআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *