জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন হতে চলছে আগামী ২৮ শে সেপ্টেম্বর ২০২৬ ইং। এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসকদল বিজেপি ও তার শরিক দল তিপ্রা মথা দলের সঙ্গে কোন সমন্বয় হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত দলীয়ভাবে কোন স্পষ্টীকরণ না আসলেও, উভয় দলের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের সম্মুখে আকার ইঙ্গিতে প্রকাশ করা হয়েছে যে রাজনীতিতে সবকিছুই সম্ভব।
আসন্ন ভিলেজ নির্বাচন নিয়ে দিল্লিতে ও ত্রিপুরা মাথা দলের সাথে বিজেপি কেন্দ্রিক কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে একাধিকবার বৈঠক হয়েছে তাও বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হয়েছে। অপরদিকে, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী বি.এল. সন্তোষ জি দুদিনের রাজ্যে এসেছেন সাংগঠনিক কর্মসূচি তে অংশগ্রহণ করার লক্ষ্যে।
পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের সংযোজক সম্বিত পাত্রা এবং সহ-সংযোজক রাজীব বব্বরও এসেছেন। রাজ্য সরকারি অতিথিশালায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায় সহ শীর্ষ নেতৃত্বদের কে সঙ্গে নিয়ে এক উচ্চপর্যয়ের বৈঠকে মিলিত হন।
