July 29, 2026
TATA AIG

অসমের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বন্যাপ্রবণ অঞ্চলে, টানা বৃষ্টির জেরে গাড়িতে জল ঢোকা, বিকল হওয়া এবং যাতায়াতে সমস্যার ঝুঁকি বেড়েছে। তাই জল জমা রাস্তা এড়িয়ে চলা, যাত্রার আগে আবহাওয়া ও রাস্তার অবস্থা জেনে নেওয়া, টায়ার-ব্রেক পরীক্ষা করা এবং গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ঠিক আছে কি না নিশ্চিত করার পরামর্শ দিয়েছে টাটা এআইজি। সংস্থার মতে, কমপ্রিহেনসিভ মোটর ইনস্যুরেন্স বন্যাজনিত ক্ষতিসহ বিভিন্ন ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা দেয়। পাশাপাশি ইঞ্জিন সিকিউর, রোডসাইড অ্যাসিস্ট্যান্স, জিরো ডিপ্রিসিয়েশন ও কনজিউমেবলস কভার-এর মতো অ্যাড-অন সুবিধাও বর্ষাকালে বাড়তি সুরক্ষা দেয়।

টাটা এআইজি জেনারেল ইনস্যুরেন্সের মোটর আন্ডাররাইটিং বিভাগের প্রধান এ. কিরণ কুমার বলেন, বর্ষায় জল জমা রাস্তা ও গাড়ি বিকল হওয়ার ঝুঁকি বাড়ে। তাই সঠিক মোটর ইনস্যুরেন্স থাকলে গাড়ির মালিকরা আরও নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন।

বর্ষায় করণীয়

  • কমপ্রিহেনসিভ মোটর ইনস্যুরেন্স নিন।
  • ইঞ্জিন সিকিউর, রোডসাইড অ্যাসিস্ট্যান্স, জিরো ডিপ্রিসিয়েশন ও কনজিউমেবলস কভার বিবেচনা করুন।
  • দুর্ঘটনা বা ক্ষতি হলে দ্রুত বিমা সংস্থাকে জানান এবং ক্লেমের নথি প্রস্তুত রাখুন।
  • জল জমা রাস্তায় গাড়ি বন্ধ হলে পুনরায় স্টার্ট দেবেন না।

বর্ষায় বর্জনীয়

  • জল বেশি জমা রাস্তায় গাড়ি চালাবেন না।
  • সব বৃষ্টিজনিত ক্ষতি বিমার আওতায় আছে বলে ধরে নেবেন না।
  • ক্লেম করতে দেরি করবেন না।
  • গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ অবহেলা করবেন না।
  • বন্যাজনিত ক্ষতির জন্য শুধু থার্ড-পার্টি ইনস্যুরেন্সের উপর নির্ভর করবেন না।

কমপ্রিহেনসিভ মোটর ইনস্যুরেন্সের সুবিধা

  • বৃষ্টি বা বন্যায় ইঞ্জিনের সুরক্ষা।
  • কাচ, ফাইবার, প্লাস্টিক ও রাবারের ছোটখাটো ক্ষতির মেরামত ( এনসিবি অক্ষুণ্ণ থাকে)।
  • ডিপ্রিসিয়েশন ছাড়াই যন্ত্রাংশের কভারেজ।
  • বৈদ্যুতিক গাড়ির জলজনিত ও বৈদ্যুতিক ক্ষতির সুরক্ষা।
  • বিনামূল্যে টোয়িং, রোডসাইড অ্যাসিস্ট্যান্স, ১১,০০০-এর বেশি গ্যারাজ, দ্রুত ক্লেম নিষ্পত্তি ও ২৪×৭ গ্রাহক সহায়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *