July 29, 2026
WhatsApp Image 2026-07-28 at 8.57.13 PM

মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির এক অধ্যায়ের সূচনা করে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে ত্রিপুরা সরকার তিনটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে।

মুখ্যমন্ত্রীর প্রফেসর ডাঃ মানিক সাহার উপস্থিতিতে আগরতলার প্রজ্ঞা ভবনে এই চুক্তি স্বাক্ষর হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, এই চুক্তি রাজ্যে আর্থিক সাক্ষরতা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রকে শক্তিশালী করার অভিমুখে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

তিনি উল্লেখ করেন যে এই উদ্যোগের মূল লক্ষ্য- যুবসমাজকে ক্ষমতায়ন (আর্থিক শিক্ষা প্রদান এবং কাজের উপযোগী দক্ষতা বৃদ্ধি করা), MSME ক্ষেত্রকে সহায়তা (স্থানীয় ব্যবসা ও উদ্যোগগুলোর জন্য মূলধন বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা), দক্ষতা উন্নয়ন (আর্থিক ও অর্থনৈতিক কৌশলের ওপর সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ প্রদান করা) এবং বিনিয়োগ বৃদ্ধি (ত্রিপুরায় একটি গতিশীল এবং প্রাণবন্ত বিনিয়োগের পরিবেশ গড়ে তোলা)।

মুখ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে, স্টেট ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (SIPARD) ভারতের প্রথম দিকের সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে, যারা NSE-এর মতো প্রতিষ্ঠানের সাথে এই ধরনের বৃহৎ মাপের কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করেছে। এটি প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে একটি জাতীয় মানদণ্ড স্থাপন করল।

এই প্রচেষ্টা একটি শক্তিশালী ত্রিপুরা নির্মাণে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *