June 26, 2026
assam map 1

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর পথে বড় পদক্ষেপ নিতে চলেছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, শুরু হওয়া অসম বিধানসভার অধিবেশনে ইউসিসি বিল পেশ করা হবে।

গুয়াহাটির কয়নাধারা এলাকায় দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক তিনি জানান, প্রস্তাবিত এই আইনের আওতার বাইরে রাখা হবে রাজ্যের জনজাতি সম্প্রদায়কে। জনজাতি সম্প্রদায়ের মানুষ এই আইনের আওতার বাইরে থাকবেন।

তিনি আরও জানান, নতুন সরকারের নীতিনির্ধারণ ও প্রশাসনিক অগ্রাধিকারের ভিত্তি হবে বিজেপি-র নির্বাচনী ইস্তেহার বা ‘সংকল্প পত্র’। তাঁর কথায়, বিজেপির সংকল্প পত্রই সরকারের নীতি ও বাস্তবায়নের রূপরেখার ভিত্তি হিসেবে কাজ করবে। উল্লেখযোগ্যভাবে, অসম ইউসিসি কার্যকর করার পথে এগোলে উত্তরাখন্ডের পর দেশের অন্যতম রাজ্য হিসেবে এই আইন প্রণয়নের উদ্যোগ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *