June 26, 2026
tripura map

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের পশুপালনের সঙ্গে যারা যুক্ত তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার আন্তরিক। এজন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটি পশু চিকিৎসালয়ের উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।

তিনি বলেন, এই চিকিৎসালয় উদ্বোধনের ফলে এলাকার মানুষ উপকৃত হবেন। মাত্র ৫ টাকার বিনিময়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে মধুপুর এবং সংলগ্ন এলাকার মানুষ তাদের গৃহপালিত প্রাণীর টিকাকরণ এবং চিকিৎসা পরিষেবার সুযোগ নিতে পারবেন।

তিনি বলেন, শুধু পশু চিকিৎসা কেন্দ্রেই প্রাণীপালকগণ তাদের গৃহপালিত প্রাণীর চিকিৎসার সুযোগ পাচ্ছেন না দ্রুত চিকিৎসার প্রয়োজন এমন ক্ষেত্রে ১৯৬২-তে ফোন করলে পশু চিকিৎসক সহ অ্যাম্বুলেন্স বাড়ি বাড়ি পৌঁছে যাবে। অর্থবছরে ৫০টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করবে। উল্লেখ্য, এই পশু চিকিৎসালয়টি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *