August 10, 2026
SIL 2

সঙ্গীতশিল্পী লাকি আলির কণ্ঠ আজও মুগ্ধ করে শ্রোতাদের। সম্প্রতি এক কনসার্টে নিজের জীবন ও মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ৬৭ বছর বয়সি এই গায়ক।

অনুষ্ঠানের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লাকি। সেখানে তিনি বলেন, একদিন তাঁকে চলে যেতে হবে—এই সত্য তিনি জানেন এবং মৃত্যুর জন্য নিজেও প্রস্তুত। এরপর জানান, ভ্রমণের সময় তিনি সঙ্গে ইহরামের কাপড় রাখেন। যেখানেই তাঁর মৃত্যু হোক, সেখানেই যেন তাঁকে কবর দেওয়া হয়—এমন ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

লাকির এই বক্তব্যে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত অনুরাগীরা। ১৯৯০-এর দশকে ইন্ডি-পপের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন লাকি আলি। ‘ও সনম’সহ তাঁর একাধিক গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়। দীর্ঘ সময় সঙ্গীতজগৎ  থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *