August 25, 2026
image (3)

রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। আগামী দুবছর শুধুই অসমের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে সরকার, ২০২৮ সালের আগে রাজনীতির কোনও কথা নয়, মত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার।

হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ১২৬ আসনের ভেতরে মানুষ আমাদের জিতিয়েছে ১০২ কেন্দ্রে। আমাদের ওপর মানুষের আস্থা বিপুল। এখন আমাদের কাজ তাদের আস্থা ফেরত দেওয়া আর সেটা একমাত্র হতে পারে মানুষের জন্য করা। প্রথম দুবছর আমাদের প্রথম লক্ষ্য উন্নয়ন। ২০২৮ থেকে আমরা হয়তো ফের রাজনীতিতে ফিরে যাব। অসম বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমাদের নির্বাচনী সঙ্কল্পপত্রে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলি পূরণের চেষ্টা থাকবে বাজেটে। আমাদের ইশতেহারের ওপর ভিত্তি করেই আগামী পাঁচ বছরে সরকারের কী কী কাজে গুরুত্ব দেবে সেটা প্রতিফলিত হবে বাজেটে। হিমন্তর মতে, বাজেটে গুরুত্ব দেওয়া হবে কৃষি, শিল্প, ছোট ও মাঝারি শিল্প, স্বনির্ভর গোষ্ঠী, কাজের সুযোগ সৃষ্টি এবং পুনর্নবীকরণ শক্তি প্রভৃতি বিষয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *