November 14, 2026
SIL 1

মুম্বইয়ের বাড়িতে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন অভিনেত্রী শ্রুতি হাসন। তাঁর দাবি, বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন নিজে থেকেই মাঝেমধ্যে জায়গা বদলে ফেলত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, শেষ পর্যন্ত সেটি খুলে ফেলে দিতে বাধ্য হন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

শ্রুতি জানান, ম্যানিকুইনটির নাম দিয়েছিলেন ‘ফিওনা’। বাড়িতে পোশাক রাখার জায়গা না থাকায় সেটির গায়ে একটি পোশাক পরিয়ে রেখেছিলেন তিনি। বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন। কিন্তু কিছুদিন পর থেকেই ম্যানিকুইনটির অবস্থান বদলে যেতে দেখে অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। শেষ পর্যন্ত ম্যানিকুইনটি খুলে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পাশাপাশি বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে হনুমান চালিসা শুনতেন এবং নুন দিয়ে কিছু ধর্মীয় আচার পালন করতেন বলেও জানান শ্রুতি। তাঁর দাবি, এরপর থেকে বাড়ির পরিবেশ শান্ত রয়েছে।

সাক্ষাৎকারে নিজের ধর্মবিশ্বাস নিয়েও কথা বলেন অভিনেত্রী। তাঁর কথায়, পরিবারের অন্য সদস্যদের তুলনায় তিনি বেশি ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছেন, যেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের বিশেষ প্রচলন ছিল না। বাবা কমল হাসনসহ পরিবারের অন্যদের বিশ্বাসের সঙ্গে তাঁর নিজের বিশ্বাসের পার্থক্য রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *