২০২৭ সালের জনগণনা (Census-2027) সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে শুক্রবার রাজ্যস্তরের এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তর এবং ভারত সরকারের জনগণনা কার্যক্রম অধিদপ্তরের (Directorate of Census Operations) যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যসচিব জে কে সিনহা (IAS)। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের সচিব বিকাশ সিং (IAS), জনগণনা কার্যক্রমের নোডাল আধিকারিক তথা পরিকল্পনা (পরিসংখ্যান) দপ্তরের সচিব, ভারতের রেজিস্ট্রার জেনারেলের প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। এছাড়াও রাজ্যের আটটি জেলার জেলা শাসকেরা উপস্থিত ছিলেন ।
