অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের অধীন কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভে সামিল হয় ছাত্র-ছাত্রীরা।
এদিন স্কুল ছুটির পর বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে ধর্নায় বসে পড়ে তারা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টিতে শিক্ষক স্বল্পতার সমস্যা চলছে। অভিযোগ, সেই সমস্যার সমাধান না করেই শিক্ষা দপ্তর একের পর এক শিক্ষককে অন্যত্র বদলি করছে।
সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষিকা রুপালি দত্তকে বদলি করা হয়। পাশাপাশি কয়েক মাস আগে ডেপুটেশনে আসা শিক্ষক সুমন সাহাকেও অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ জারি হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ছিল ওই বিদ্যালয়ে তাঁর শেষ কর্মদিবস। অভিযোগ, বিষয়টি নিয়ে বিদ্যালয়ের একাংশ অভিভাবক ডুকলী বিদ্যালয় পরিদর্শক পঞ্চমোহন জমাতিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
