September 30, 2026
dr manik saha

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজধানী আগরতলা শহরের সৌন্দ্যর্যায়ন বৃদ্ধিতে এবং শহরকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করতে বর্তমান রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করার পাশাপাশি অনেকাংশে তা বাস্তবায়িতও করে-চলছে।

ফলস্বরূপ আগরতলা শহরে যানজট কমাতে ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে শুরু করে কের চৌমুহনী, শংকর চৌমুহনী এবং দুর্গা চৌমুহনী ব্রিজ হয়ে কাটা-খালের উপর দিয়ে রাধানগর বাস-স্ট্যান্ড পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে।

পূর্ত (সড়ক ও সেতু) দপ্তর থেকে ৩.৯৮৫ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ফ্লাইওভারটি নির্মাণের জন্য ইতিমধ্যে ফিজি-বিলিটি স্টাডি করে প্রাথমিক প্রজেক্ট রিপোর্ট, ডিটেইলড লে আউট প্ল্যান, টিপিক্যাল ক্রস সেকশন, সম্ভাব্য ব্যয়ের হিসাব এবং ইপিসি মুডে এজেন্সি নিয়োগের জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) এবং জমি অধিগ্রহণের পরিকল্পনা (এলএপি) তৈরির কাজ চলছে। রাজ্যে সর্বমোট ২০৪.৪৫ কিলোমিটার ডাবল লেন রাজ্য সড়ক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *