April 25, 2026
manipur map

উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো, অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, মণিপুরের উখরুল জেলায় দুই ভিন্ন সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গুলিবিনিময়ে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সংঘর্ষটি ঘটে সিনাকেথেই ও মুল্লাম গ্রামের মধ্যে।

ইম্ফলের এক পুলিশ আধিকারিক জানান, ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। আহতদের মধ্যে তিনজন কুকি সম্প্রদায়ের এবং তিনজন নাগা সম্প্রদায়ের সদস্য। তিনি আরও জানান, কুকি অধ্যুষিত মুল্লাম গ্রামটি উখরুল জেলার একটি বিচ্ছিন্ন এলাকা, যা চারদিকে নাগা অধ্যুষিত গ্রাম দ্বারা বেষ্টিত। অপরদিকে সিনাকেথেই গ্রামটি প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। মুল্লাম গ্রামের কর্তৃপক্ষ এক বিবৃতিতে দাবি করেছে, তাদের গ্রাম “তাংখুল জঙ্গি”দের সশস্ত্র হামলার শিকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *