April 25, 2026
tripura map 4

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি এই কার্য। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, মাত্র তিন দিনের ব্যবধানে ফের বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করল পুলিশ। উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে এই সাফল্য মিলেছে।

পুলিশ সূত্রে খবর, গুয়াহাটি থেকে আগরতলাগামী একটি ছয় চাকার পণ্যবাহী লরি চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছায়। গাড়িটি তল্লাশি চালান গেট ইনচার্জ নিরঞ্জন দাস ও তাঁর দল। তল্লাশির সময় পণ্যসামগ্রীর আড়াল থেকে দুটি কাঠের বাক্সে লুকিয়ে রাখা মোট ৩২ হাজার ৬০০ বোতল অবৈধ এস্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত এই নেশাজাতীয় সামগ্রীর কালোবাজারি মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকার কাছাকাছি।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লরির চালক ও সহচালককে আটক করা হয়েছে। ধৃতদের নাম মফিজুল ইসলাম ও সুনতি আলী। তাদের বাড়ি অসমের হাজো ও নগাঁও এলাকায়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইন-এর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *