August 7, 2026
higher sndry xam3

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সময়ের সাথে সাথে নগর সভ্যতায় এসেছে একাধিক পরিবর্তন। বিশেষ করে শহরাঞ্চলে নারী পুরুষদের নির্বিঘ্নে চলাচলের ক্ষেত্রে কখনো কখনো শৌচালয়ের প্রয়োজন হয়।

পুরুষরা শৌচালয় ব্যবহার করলেও মহিলাদের শৌচালয় ব্যবহারের সংখ্যা ক্ষীণ। অথচ পুরুষদের ন্যায় মহিলারাও নিত্যদিন কোন না কোন কাজে শহরে আসা যাওয়া করেন। মহিলাদের নিরাপদ, স্বচ্ছ শৌচাগারের সুবিধা নিশ্চিন্ত করার লক্ষ্যেই ঊনকোটি জেলার কৈলাসহর পুর পরিষদ প্রাপ্ত খবর অনুযায়ী মোট ৬ টি পিংক টয়লেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।

প্রশাসনের একাধিক কর্মকর্তা ও পুর পরিষদের জন প্রতিনিধিরা কৈলাসহরের প্রথম পর্যায়ে ৩ টি পিংক টয়লেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্যদিয়ে উন্মুক্ত করেন। পুর পরিষদ কর্তৃক মহিলাদের জন্য নির্মিত এই পিংক টয়লেট চালু হওয়ায় সাধুবাদ জানিয়েছেন কর্মক্ষেত্র সহ একাধিক কাজে আসা নারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *