April 30, 2026
manipur map

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, মণিপুরের উখরুল জেলায় নাগা ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পৃথক গুলিবর্ষণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশের এক আধিকারিক জানান, সহিংসতাপ্রবণ এই জেলায় মুল্লাম গ্রামের কাছে একটি ঘটনায় নিরাপত্তা বাহিনী দুটি দেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় এল. সিটলহৌ এবং পি. হাওলাই হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁদের গায়ে ছদ্মবেশী পোশাক ছিল এবং গুলিবিদ্ধ অবস্থায় দেহ উদ্ধার হয়।

উখরুল জেলা নাগাল্যান্ডের সঙ্গে আন্তঃরাজ্য সীমান্ত এবং মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে, যেখানে প্রধানত তাংখুল নাগা সম্প্রদায়ের বাস। সকালে মুল্লাম গ্রামে সশস্ত্র জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয় এবং পাহাড়ি এই গ্রামে একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *