April 30, 2026
tripura map 4

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। ঊনকোটি জেলায় হাম ও রুবেলা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখত ঊনকোটির জেলা সদর কৈলাসহর সফরে এলেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সজু ওয়াহিদ এ, আইএএস। এদিন সকাল ১০টায় তিনি রাজধানী আগরতলা থেকে কৈলাসহরে পৌঁছান।

তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলার স্বাস্থ্য মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। কৈলাসহরে পৌঁছে রাজ্য অধিকর্তা সজু ওয়াহিদ এ প্রথমে সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ শিরশেন্দু চাকমা, ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার ডঃ অমিত দেববর্মা, জেলা টীকাকরণ আধিকারিক ডঃ সন্দীপন ভট্টাচার্যি এবং জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডঃ রোহন পাল।

এছাড়াও গৌরনগর ব্লকের বিডিও অঙ্কার দেব সহ জেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিক ও কর্মীরা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে জেলার বর্তমান সংক্রমণ পরিস্থিতি এবং টিকাকরণ কর্মসূচীর পরিসংখ্যান খুঁটিয়ে দেখেন রাজ্য অধিকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *