May 2, 2026
tripura map 4

অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরেই, দিনের পর দিন ধরে অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, সব কিছুর মাঝে এবার চড়ক মেলাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলায় অবৈধ জুয়ার রমরমা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এই অসামাজিক কার্যকলাপ চললেও তা রোধে কার্যত কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে ধর্মনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে উত্তর জেলার পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অবিলম্বে কড়া হস্তক্ষেপ করে জুয়ার আসর বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রেস ক্লাবের অভিযোগ, চড়ক পূজা ও মেলাকে ঘিরে একটি অসাধু চক্র সুপরিকল্পিতভাবে জেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে এবং গোপনে বড়সড় জুয়ার আসর বসাচ্ছে। এতে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে সর্বস্বান্ত করা হচ্ছে। তাদের মতে, এই জুয়ার নেশা ধীরে ধীরে এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *