মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার এডিসি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তারই মাঝে ১৬ মান্দাই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল।
তিপরা মথা দল ছেড়ে একাধিক ভোটার বিজেপিতে যোগদান করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গত দুই দিনে মোট ২০৭ জন ভোটার তিপরা মথা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এর মধ্যে সোমবার মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রের ভৃগুদাস বাড়িতে আয়োজিত এক কর্মসূচিতে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে ২৭টি পরিবারের ৯১ জন ভোটার বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার হাত ধরে দলে যোগ দেন।
এরপর মুখ্যমন্ত্রীর প্রচার সভার আগ মুহূর্তে মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রের অন্তর্গত চম্পকনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত আরেকটি যোগদান সভায় ৩৫টি পরিবারের ১১৬ জন ভোটার তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে সামিল হন।
