May 25, 2026
bjp11

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এরই মধ্যে অন্য দিকে আবার অসমের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থেই রাজ্যের মানুষ টানা তৃতীয়বারের জন্য এনডিএ জোটকে ঐতিহাসিক জনাদেশ দিয়েছে বলে মন্তব্য করলেন অসম গণ পরিষদ-এর সভাপতি অতুল বরা।

নতুন অসম সরকারে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। গুয়াহাটির খানাপাড়ায় আজ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। একইসঙ্গে এটি অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদ।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন আরও চারজন মন্ত্রী শপথ নিচ্ছেন। বিজেপির তরফে রয়েছেন রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ। শরিক দল এজিপি-এর তরফে অতুল বরা এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট-এর তরফে চরণ বোরো মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে বিধানসভার স্পিকার পদের জন্য এনডিএ প্রার্থী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *