May 25, 2026
bjp11

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পাহাড়ে বিজেপি শিবিরে ভাঙনের ইঙ্গিত মিলল সিমনায়। সিমনা বিধানসভার বৈকুণ্ঠপুর ভিসির অন্তর্গত হেজামারা বাজারস্থিত তিপ্রা মথা দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে বিজেপি ছেড়ে ১১ পরিবারের ৩৩ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসির সিমনা-তমাকারী কেন্দ্রের প্রাক্তন ইএম ও বর্তমান এমডিসি রবীন্দ্র দেববর্মা, তিপ্রা মথার হেজামারা ব্লক সভাপতি নির্মল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।

সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা-র হাতকে শক্তিশালী করতে এবং জনজাতি জনগণের উন্নয়নের লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি “থানসা”র বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান তারা। এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *