জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ত্রিপুরা পুলিশে গত দু’দিন আগে আগরতলা সহ শহরতলীর বেশ কয়েকটি থানা ও জেলা পর্যায়ে ওসি সহ ১২ জনকে বদলি করা হয়েছিল।
তদ্রূপ গতকাল মহামান্য রাজ্যপালের আদেশ-মূলে ত্রিপুরা সরকারের আণ্ডার সেক্রেটারি জয় দত্তের সাক্ষরিত এক আদেশ-মূলে ঊনকোটি জেলার এস-পি সুধাম্বিকা আর, গোমতী জেলার অতিরিক্ত এস-পি ঋিষভ, এস-পি ভিজি-ল্যান্স জেরিমিয়া ডার্লং, এস-পি সিকিউরিটি অমিতাভ পাল, ভাইস প্রিন্সিপাল কেটিডিএস প্রণব দেবনাথ।
অতিরিক্ত এস-পি সিপাহী-জলা রাজীব সূত্রধর, এসডিপিও খোয়াই ডি পুদিয়া রাসু, এসডিপিও সদর দেবপ্রসাদ রায়, এসডিপিও সোনামুড়া শশী-মোহন, টিএসআর ব্যাটিলিয়ানের কমানন্ড্যান্ট, সাইবার ক্রাইম, ভিজি-ল্যান্স, এসটিএফ সহ ৪৭ জন টিপিএস এবং আইপিএস আধিকারিকদের বদলি করা হয়েছে। সেইসাথে এও বলা হয়েছে যে আদেশ প্রাপ্তির পর জনস্বার্থে পরবর্তী আদেশ বলবত না হওয়া পর্যন্ত স্ব স্বস্থানে যোগদান করতে।
