August 3, 2026
SIL 2

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার প্রকাশের পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে ছবি মুক্তির আগে বিশেষ প্রদর্শনীর দাবি জানিয়ে নির্মাতাদের সতর্ক করেছে দিল্লি রামলীলা মহাসংঘ।

সংগঠনের সভাপতি অর্জুন কুমার এক বিবৃতিতে বলেন, অতীতে ‘আদিপুরুষ’ ছবি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল। তাই ‘রামায়ণ’-এও কোনও ঐতিহাসিক বা ধর্মীয় ভুল রয়েছে কি না, তা যাচাই করতে মুক্তির আগে ছবিটি প্রদর্শনের দাবি জানানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, প্রদর্শনী ছাড়াই ছবি মুক্তি পেলে এবং তাতে আপত্তিকর কিছু পাওয়া গেলে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে।

‘রামায়ণ’ ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত। এছাড়া রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। তবে ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ছবির কস্টিউম, চরিত্রের উপস্থাপনা এবং ভিএফএক্স নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কৈকেয়ী ও সীতার পোশাকের নকশা ও ঐতিহাসিক যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশের নেটিজেন। অনেকেই ছবিটির সঙ্গে রামানন্দ সাগরের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘রামায়ণ’-এর তুলনাও করছেন। এই পরিস্থিতিতে দিল্লি রামলীলা মহাসংঘের দাবি ঘিরে ছবিটি মুক্তির আগেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *