রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য। ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম পর্যালোচনায় তিনদিনের সফরে এসেছে জাইকা ইন্ডিয়া মিশনের প্রতিনিধি দল।
এই সফরে আগরতলায় প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে প্রতিনিধিদলকে স্বাগত জানান প্রকল্পের সিইও ও প্রজেক্ট ডিরেক্টর স্মতি বানুমতী জি, আইএফএস। প্রতিনিধিদলে রয়েছেন জাইকা ইন্ডিয়ার প্রজেক্ট ফর্মুলেশন অ্যাডভাইজার মিস ইটো ফুমি এবং ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মিস নিষ্ঠা ভেঙ্গুরলেকর। সফরকালে প্রতিনিধিদল রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে এসসিএটিএফওআরএম প্রকল্পের বিভিন্ন চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বনমন্ত্রী বন ও বননির্ভর জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের লক্ষ্যে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং ব্যাপক সচেতনতা প্রচারের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রতিনিধিদল সানলাইট স্বনির্ভর গোষ্ঠীর শূকর পালন প্রকল্প এবং মান্থাক স্বনির্ভর গোষ্ঠীর মৎস্যচাষভিত্তিক জীবিকা কার্যক্রমও ঘুরে দেখেন।
