June 8, 2026
manipur map

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি। অবৈধভাবে হয়েই চলেছে এই কার্য, মণিপুর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যে এলপিজি, পেট্রোল ও ডিজেলের কোনও ঘাটতি নেই। একইসঙ্গে জ্বালানি পণ্যের কালোবাজারি, মজুতদারি বা অন্য কোনও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন দফতরের অধিকর্তা ইউমনাম নেলসন এক বিবৃতিতে জানান, রাজ্যে এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের ঘাটতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে প্রশাসনের নজরে এসেছে। তিনি বলেন, এই ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করছে এবং ক্রেতাদের ভুল পথে পরিচালিত করছে।

নেলসনের বক্তব্য অনুযায়ী, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (আইওসিএল) ইম্ফল শাখার রাজ্য সমন্বয়কারী নিশ্চিত করেছেন যে মণিপুরে এলপিজি, পেট্রোল বা ডিজেলের কোনও ঘাটতি নেই। পর্যাপ্ত মজুত রয়েছে এবং গোটা রাজ্যে সরবরাহ স্বাভাবিকভাবেই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *