June 2, 2026
Electric

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি ঠিক হয়নি পরিকাঠামো। অবশেষে দীর্ঘ একমাস অন্ধকারে কাটানোর পর অবশেষে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলো কাঠালিয়া ব্লকের বালুচড়া ও মাতামবাড়ি এলাকায়। প্রায় ৫০০ পরিবারের এই জনবসতিতে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন বাসিন্দারা।

জানা গেছে, উপজাতি, সনাতনী হিন্দু এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের বসবাস এই এলাকায়। গত এক মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে দৈনন্দিন কাজকর্ম চালাতে হচ্ছিল। রান্নাবান্না থেকে শুরু করে খাবার খাওয়া—সবই করতে হয়েছে সীমাহীন কষ্টের মধ্যে। মোবাইল চার্জ দেওয়ার জন্যও পার্শ্ববর্তী গ্রামে যেতে হচ্ছিল বলে জানান এলাকাবাসী।

একান্ত সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, থলিবাড়ি এডিসি ভিলেজ ও কালিখলা এডিসি ভিলেজের কিছু অংশ নিয়ে গঠিত এই এলাকায় তিন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করেন। সমস্যার কথা ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথের কাছে জানানো হলে তিনি দ্রুত বিদ্যুৎ কর্মীদের একটি দল পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *