July 15, 2026
SIL 1

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেট। দীর্ঘদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছিল। এ বার সেই জল্পনাই আরও জোরাল হয়েছে চর্চিত প্রেমিক সিঙ্গাপুরের ব্যবসায়ী উইলিয়ামের সঙ্গে তাঁর বিয়ের খবর ঘিরে।

সূত্রের খবর, বৃহস্পতিবার ব্রিটেনে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হতে চলেছে জেনিফার ও উইলিয়ামের। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই নতুন জীবনের সূচনা করবেন তাঁরা।

৪১ বছর বয়সী জেনিফারের সঙ্গে উইলিয়ামের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। জানা যাচ্ছে, বিয়ের খবর ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে পৌঁছে গিয়েছে। বলিউডের জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকতে পারেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *